শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে সিরিজ হাতছাড়। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে শ্রীলংকা। ইনিংসের ৪.৩ ওভারে কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা ও দীনেশ চান্দিমালের উইকেট হারিয়ে প্রাথমিকভাবে চাপে পড়ে যায় শ্রীলংকা।

দলকে চাপ মুক্ত করে খেলায় ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলে ফিরেই ত্রাতা। কুশাল মেন্ডিসকে ইনিংসের প্রথম ওভারেই তাওহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করেন পেসার শরিফুল ইসলাম।

এরপর মাত্র ২.৩ ওভার বল করেই ৯ রানে পরপর ৩ উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন কুশাল পেরেরা। তিন বছর পর দলে ফেরা সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল ও শ্রীলংকার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

৭.৪ ওভারে ৪৯ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় শ্রীলংকা। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই উইকেটের এক প্রান্ত আগলে রেখেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। এনিয়ে টানা ৯ ম্যাচে টসে হারলেন লিটন।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও ৭ উইকেটে হেরে পিছিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ১৭৭ রান করে ২২ রানের জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাট করছে শ্রীলংকা। 

বাংলাদেশ:  তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা: পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে ও নুসহারা।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit