শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

গোপালগঞ্জে সংঘর্ষে চারজন নিহতের খবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : গোলাপগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনায় চারজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, এরইমধ্যে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা হতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইট-পাটকেল ছুড়ে। এরপর থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালায়। এছাড়া, জেলায় ১৪৪ ধারা জারি ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতারা। পরে তাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেয়া হয়।

অন্যদিকে, এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড করেছে ছাত্র-জনতা। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম, সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড সরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক থেকে ব্লকেড সরিয়ে নিয়ে রাজপথের একপাশে অবস্থান করুন।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit