রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

‘পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক গণমাধ্যম প্রত্যাশিত সাংবাদিকতা করেনি। যদিও গণমাধ্যম এখনও চাপমুক্ত নয়।

আজ বুধবার রাজধানীর উত্তরায় একটি গণমাধ্যমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্র এবং গণমাধ্যমকে হাতে হাত মিলিয়ে চলতে হয়। বিএনপি গত ১৬ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ফেরত দেওয়ার রাজনীতি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হলো পরস্পর সম্মানবোধ। দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষা। তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই তিনটা ভিত্তির উপরে আমাদের প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রের সহিষ্ণুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অপরের প্রতি সম্মান রাখতে হবে। ভিন্নমত পোষণ করেও কিন্তু সম্মান রাখা যায়, কোনো অসুবিধা নেই। আজকে প্রত্যেকটি দলের ভিন্নমত আদর্শ তাদের ভাবলা চিন্তা আছে সেটা তারা প্রমোট করবে। এবং সেই জায়গায় ডিফারেন্স থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit