বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

‘দেশে কোনো ভিক্ষুক নেই’ দাবি করে তোপের মুখে পদত্যাগ করলেন কিউবার শ্রমমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার শ্রম মন্ত্রী মার্টা এলেনা ফেইতো-কাব্রেরা কমিউনিস্ট শাসিত এই দ্বীপে কোনো ভিক্ষুক নেই বলে মন্তব্য করার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

এলেনা ফেইতো-কাব্রেরা বলেছিলেন, কিউবায় ‘ভিক্ষুক’ বলে কিছু নেই, এবং যারা আবর্জনা খুঁজে বেড়ায়, তারা মূলত ‘সহজ অর্থ উপার্জনের জন্য’ স্বেচ্ছায় এমন করছে।

তিনি এই বক্তব্য সংসদীয় অধিবেশনে দেন এবং দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-ক্যানেল-এর প্রতিক্রিয়া আসে এবং শীঘ্রই তিনি পদত্যাগ করেন।

কিউবা এখনও একটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, যার ফলে দারিদ্র্য ও খাদ্য সংকট আরও বেড়েছে।

এলেনা ফেইতো-কাব্রেরা এই দাবির জবাবে কিউবার অর্থনীতিবিদ পেদ্রো মনরিয়াল এক্সে পোস্ট করেন, ‘তা হলে নিশ্চয় কিছু মানুষ ‘মন্ত্রী’ সেজেও বসে আছে!’

কিউবার একাধিক কর্মী ও বুদ্ধিজীবী এক চিঠিতে তার অপসারণ দাবি করেন এবং বলেন, এই মন্তব্য ‘কিউবান জনগণের প্রতি এক অপমান’।

কিউবা সরকার ভিক্ষুকের সংখ্যার কোনো সরকারি তথ্য প্রকাশ না করলেও, দেশের তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে তাদের সংখ্যা বেড়ে যাওয়া সকলের চোখে স্পষ্ট।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit