রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দুদকের নতুন সচিব খালেদ রহীম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক দুর্নীতি দমন কমিশনে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ২৪ জুন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit