রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

৭০০ কোটি বছরের ধূমকেতু! চমকে উঠেছেন গবেষকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আকাশে ছুটে চলা এক রহস্যময় বস্তু বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে। এটি প্রথম ধরা পড়ে চিলির একটি বিশাল টেলিস্কোপে। গবেষকরা বলছেন—এটি আমাদের দেখা সবচেয়ে পুরনো ধূমকেতু হতে পারে, যার বয়স প্রায় ৭০০ কোটি বছর। এটা আমাদের সূর্যজগতের বয়সের চেয়েও ৩০০ কোটি বছর বেশি।

এই মহাজাগতিক বস্তুটির নাম দেওয়া হয়েছে 3I/ATLAS। এটি যে আমাদের সূর্যজগত থেকে আসেনি, তা বোঝা যাচ্ছে এর চলার পথে দেখে। এটি সরাসরি ঢালু পথে ছুটে এসেছে, যেটা সাধারণত দূরের মহাকাশ থেকে আসা বস্তুগুলোর ক্ষেত্রে দেখা যায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ম্যাথিউ হপকিন্স বলেন, আমাদের সূর্যজগতের ধূমকেতুগুলো যেমন হ্যালির ধূমকেতু, সেগুলো সাধারণত ৪৫০ কোটি বছরের পুরনো। কিন্তু 3I/ATLAS হতে পারে আরও অনেক বেশি পুরনো।

ধারণা করা হচ্ছে, এই ধূমকেতুটি অনেক বরফ ও ধুলাবালি বহন করছে, যাকে বলে ভলাটাইল উপাদান। এর ফলে বিজ্ঞানীরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এর কমা (coma) ও লেজ (tail), যা ধূমকেতুর চারপাশে আলোর আবরণ ও পেছনের গ্যাস/ধুলোর ধারা বোঝায়।

3I/ATLAS-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এটি এসেছে মিল্কি ওয়ে (Milky Way) গ্যালাক্সির এক বিরল জায়গা থেকে, যার নাম ‘থিক ডিস্ক’ (thick disk)। এই জায়গায় পুরনো ধরনের তারা (old stars) ঘুরে বেড়ায়, আর এখান থেকে কোনো বস্তু খুব একটা দেখা যায় না।

অক্সফোর্ডের আরেক জ্যোতির্বিদ ক্রিস লিনটট বলেন, এই বস্তুটি এমন এক স্থান থেকে এসেছে যেখান থেকে আমরা আগে কখনো এত কাছ থেকে কিছু দেখিনি।

তিনি আরও বলেন, আমাদের হিসাব অনুযায়ী, ৩ ভাগের ২ ভাগ সম্ভাবনা আছে যে এই ধূমকেতুর বয়স সূর্যজগতের চেয়েও বেশি।

এর আগে মাত্র দুটি আন্তঃনাক্ষত্রিক (interstellar) বস্তু শনাক্ত হয়েছিল—২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া (1I/ʻOumuamua) এবং ২০১৯ সালের 2I/বোরিসোভ (2I/Borisov)। তবে 3I/ATLAS তাদের চেয়ে ভিন্ন, কারণ এটি এখনও অনেক মূল উপাদান বহন করছে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit