শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১১ জন নিখোঁজ রয়েছে।

দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সকালে বৈরি আবহাওয়ার কবলে পরে নৌকাটি সমুদ্রে তলিয়ে যায়। এতে মোট ১৮ জন যাত্রী ছিল। যাদের সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তাও আছেন।

প্রতিবেদনে বলা হয়, সিকাকাপ থেকে মেনটাওয়াইয়ে যাওয়ার পথে ডুবে যায় ওই নৌযান। তাৎক্ষণিকভাবে সাতজনকে উদ্ধার করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১১ সরকারি কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযানে দু’টি নৌকা এবং কয়েক ডজন উদ্ধারকারী অংশ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

১৭ হাজার দ্বীপের দেশ মালয়েশিয়ায় নৌকা ও ফেরি সাধারণ যান হিসেবে ব্যবহৃত হয়। প্রতিনিয়ত এসব যানে চড়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করেন স্থানীয়রা। তবে বৈরি আবহাওয়ায় প্রায়শই দেশটিতে নৌকাডুবির কথা শোনা যায়। এর আগে গত মাসে বালির কাছে একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৬৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আর রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ১৭ যাত্রীর কোনও হদিস পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit