বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

‘বাংলাদেশের ক্রিকেটাররা বেশি চাপে থাকে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার পেছনে অন্যতম কারণ চাপ। দল থেকে বাদ পড়ে যাওয়ার মানসিক চাপের কারণেই খেলাটা ইনজয় করা হয় না। যে কারণে প্রত্যাশিত পারফরম্যান্স থেকেও বঞ্চিত হয় দেশ।

এ ব্যাপারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলা উপভোগ করে, ব্যর্থ হলেও অপশন থাকে, অন্য যেকোনো জব করতে পারবে। জব না করলেও সরকার বেকার ভাতা দিবে। আমাদের ক্রিকেটারদের এই অবস্থা না, তাই বাড়তি চাপ চলেই আসে।’

দেশের অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘টিমে থাকা, দলের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো। সব ক্রিকেটের ওপরেই। বাইরে গিয়ে তো চাকরি করতে পারবে না। ক্রিকেটই তাদের সব। চাপ স্বাভাবিকভাবেই চলে আসে। এটা থেকে বের করার চেষ্টা করছি।’

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বের হতেই হবে। চেষ্টা করছি ছেলেরা যেন মজা করে খেলে। ছোটখাটো ব্যাপারে অনেক চাপ চলে আসে, একটা লেখাতেই চাপ চলে আসে। এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। খেলে যেন মজা পায়, উপভোগ করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit