সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধীদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। তাদের কঠোরভাবে দমন করতে হবে। ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন নিশ্চিত করতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুন-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি ইউনিট প্রধানের প্রধান দায়িত্ব হলো নিজের ইউনিটকে দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করা। সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও নির্দেশনা দেন নিয়মিত টহল জোরদার করতে হবে। চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করতে হবে। মামলার তদন্ত ও নিষ্পত্তির হার বাড়াতে হবে। চোরাই যানবাহন ও মাদক উদ্ধার কার্যক্রমে গতি আনতে হবে। ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।

 সভায় ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit