সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

নওগাঁয় মশাল জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মুলক মন্তব্যে ও সোহাগ হত্যার বিচার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা বিএনপি।রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের দিক নির্দেশনায় শহরের মুক্তির মোড় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিলটির নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান উজ্জল।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএপির সহ-সমবায় বিষায়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম রওশনুল ইসলাম। জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মামুন, সাবেক সদস্য ফরিদুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তান্না, সদস্য হাসিবুল, মিঠু, সুমন, মিলন, মোস্তাক। জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, আ: বারী তুহিন, সদস্য রিপন, রাজু। ড্যাব নেতা ডা: নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজ, প্রচার সম্পাদক সনি, কলেজ শাখা ছাত্রদলের শিশির, আতিক, মারুফ, নাফিজ, সাদেক।রিক্সা ভ্যান শ্রমিক দলের জেলা সদস্য সচিব ছোটন, নওগাঁ সদর থানা কমিটির সদস্য সচিব মারুফ, রানা প্রমূখ।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যলয়ে এক সক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় বক্তারা বলেন- একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সামনে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল সেই জামাত শিবির রাজাকাররা ধ্বংসাক্তক হত্যা চালাচ্ছে। এদের কে প্রতিহত করতে হবে।

বক্তারা আরো বলেন- দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার তীব্র প্রতিবাদ  জানাচ্ছি।রাজধানীর মিডফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবি করে বলেন- দলের কেউ অপরাধ করলে সে যত বড়ই নেতা হোক তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit