বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন একাদশ হবে বাংলাদেশের?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের। ১৫৪ রানের লক্ষ্য দাঁড় করিয়ে শ্রীলংকার কাছে হেরেছে ৭ উইকেটে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই দলের সামনে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ।

টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না দলের। আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এরপর শ্রীলংকার কাছেও সিরিজ হারের শঙ্কা এখন। তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে জেতেনি বাংলাদেশ। এই ছয় হারে দলকে সবচেয়ে ভাবিয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগই। ব্যাটাররা হয় রান পাচ্ছেন না, অথবা পেলেও তা আসছে খুবই মন্থর গতিতে। ওদিকে বোলাররা উইকেট পাচ্ছেন না, নাহয় রান দিচ্ছেন দেদারসে।

ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দৃশ্যের দেখা মিলেছে। প্রায় তিন বছর পর দলে ফেরা নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজরা রান করেছেন ওয়ানডে মেজাজে; পারভেজ হোসেন ইমন বাদে বাকিরা অবশ্য তাও পারেননি। এরপর বোলাররা পাওয়ারপ্লেতেই হজম করেছেন ৮৩ রান। ম্যাচটা তখনই হাত ফসকে বেরিয়ে গেছে বাংলাদেশের। এমন পারফর্ম্যান্সের পরও সেই একাদশের ওপরই ভরসা রাখতে পারে দল। তাদের নিয়েই নামতে পারে দ্বিতীয় ম্যাচে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন।

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit