বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (১৩ জুলাই) নাশভিলের বিপক্ষে মেসির জাদুতে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মায়ামি। তবে অষ্টম মিনিটে জোড়া সুযোগ মিস করে হতাশায় পোড়ান তাদেও আয়েন্দে ও লুইস সুয়ারেজ।

১৫তম মিনিটে বক্সে বেঞ্জামিন ক্রেমাসচির হেড রুখে দেন নাশভিলের গোলরক্ষক জো উইলিস। একের পর এক ব্যর্থতার পর অবশেষে ১৭তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক থেকে সাফল্য পায় মায়ামি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে তার বাঁকানো নিচু শট জড়ায় জালে। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগান পাননি উইলিস।

একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকা নাশভিলে লড়াইয়ে ফেরে বিরতির পর। ৪৯তম মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে ক্রস নেন ডিফেন্ডার অ্যান্ডি নাজার। গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন হ্যানি মুখতার। তাতে সমতায় ফেরে নাশভিলে।

তবে গোলরক্ষক উইলিসের ভুলে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি তারা। ৬২তম মিনিটে সতীর্থের ব্যাকপাস বুকে নিয়ে ফের সতীর্থকে দিতে গিয়ে মেসিকে দিয়ে বসেন উইলিস। ডি-বক্স লাইনে বল পেয়ে সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন তারকা। ওয়ান অন ওয়ান পজিশনে গোলরক্ষককে পরাস্ত করার পর নাশভিলের আরেক ডিফেন্ডারের বাধা অতিক্রম করে গোল আদায় করে নেন মেসি।

আর এ গোলেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। যদিও সমতায় ফেরার দুটো সুযোগ পেয়েছিল নাশভিলে। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। তাদের সামনে সুযোগ রয়েছে শীর্ষে উঠে আসার। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit