সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা নয়নতারা সম্প্রতি নিজের জীবনের কিছু অজানা অধ্যায় তুলে ধরেছিলেন ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ নামের এক ডকুমেন্টারিতে। এটি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না এই প্রজেক্টটির।

প্রথমে ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান প্রযোজক ও অভিনেতা ধানুশ। এবার নতুন করে বিতর্কে জড়িয়েছে নয়নতারার এই ডকুমেন্টারিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়নতারা ও তার টিম এবার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে ছবিটির স্বত্বাধিকারী প্রযোজনা প্রতিষ্ঠান এপি ইন্টারন্যাশনাল।

বারবার আইনি নোটিশ পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে। মামলায় নয়নতারাসহ নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালত ইতোমধ্যে ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’র ফুটেজ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারির মাধ্যমে তারা ঠিক কত আয় করেছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে।

এ বিষয়ে এখন পর্যন্ত নয়নতারা কিংবা সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit