শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

তৃতীয় বিয়ের ইঙ্গিত, গৌরীকে নিয়ে যা বললেন আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক :  দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে তিনি নতুন সঙ্গী গৌরী স্প্রাটকে গণমাধ্যমের সামনে আনেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা। আমির বলেন, “গৌরী ও আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি।”

তিনি আরও বলেন, “আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমন একটি বিষয়—মানে আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব কিনা, সেটা এখনো সিদ্ধান্ত নেইনি।”

আমির জানিয়েছেন, গৌরীর সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। ২৫ বছর আগে তারা সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু একসময় বিচ্ছিন্ন হয়ে যান। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ১৮ মাস আগে আবারও ডেটিং শুরু করেন। বর্তমানে গৌরী আমির খানের প্রোডাকশন হাউসে কাজ করছেন এবং তার ছয় বছরের একটি সন্তানও রয়েছে।

এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান—জুনেইদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর তিনি ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/সকাল ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit