মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ তাবলীগ জামাতের ছয় দফা দাবি ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল ১৩ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

নতুন বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না: ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সেখানে কোন ধরণের বৈষম্য থাকবে না।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে একটি নতুন বাংলাদেশে গড়ার। যে দেশ হবে সব ধরণের বৈষম্যমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ।

অনুষ্ঠানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিন্ন মত প্রকাশের সুযোগ দেয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি আগামীর বাংলাদেশ নিয়ে বলেন, আমি আশাবাদী বাংলাদেশে আরও ভালো সময় আসবে। একদিন বাংলাদেশে মাথা উঁচু করে আমরা অবশ্যই দাঁড়াবো।

এ সময় কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব অর্থাৎ প্রান্তের সঙ্গে কেন্দ্রের দূরত্ব না কমাতে পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit