বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক :  আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এলো বাংলাদেশ। 

গত শনিবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জিতে এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। 

বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 

বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১। 

শ্রীলংকার কাছে আগামীকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ। 

তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে শ্রীলংকা। হেরে গেলে ২ রেটিং হারাবে লংকানরা। কিন্তু তাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit