বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুর্গাপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাপাসাটিয়া বাজারে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংস্থার যুগ্ন-মহাসচিব আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র যুগ্ন-মহাসচিব কাজী জবিন আহম্মেদ, সহকারী পরিচালক নুরুন নাহার মিশু, অতি: পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় পরিচালক মিলাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। আমরা আশা করি, মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এই মহৎ কার্যক্রমটি। আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit