সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

‘আমি ভয় পাই না’, ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিই-কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

প্রতিক্রিয়ায় মামদানি বলেন—প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন। শুধু এ কারণে যে আমি আমাদের শহরে আইসিই-এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনও আইন ভাঙিনি। আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। তিনি আরও বলেন, এ হুমকি শুধু আমার প্রতি নয়—এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো, তারা তোমার পেছনে লাগবে। ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়। বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে আমেরিকায় আসেন। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুবসমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করছেন। তিনি আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit