বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপনে অপি করিমের সঙ্গে পাভেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই তারকা অপি করিম ও সাইদুর রহমান পাভেল। প্রথমবারের মতো একইসঙ্গে পর্দা ভাগ করলেন তারা। সম্প্রতি অপি ও পাভেল একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’-এর বিজ্ঞাপনচিত্রে পর্দায় আসছেন তারা। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান।

বিজ্ঞাপনটিতে অপি করিমকে দেখা যাবে পাভেলের বসের ভূমিকায়। বিশ্বের ৪০টিরও বেশি দেশে ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ বিশুদ্ধতা, নিরাপত্তা ও ভবিষ্যতমুখী প্রযুক্তির সমার্থক এক নাম বলে জানান নির্মাতা।

পরিচালক সাগর জাহান বলেন, ‘অপিকে নিয়ে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমি যেকোনো বিজ্ঞাপন করার আগে তার গুনগত মান জানার চেষ্টা করি। আশা করছি, ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ব্যবহার করে কেউ ঠকবে না।’

অপি করিম বর্তমানে আগের মতো অভিনয়ে নেই। তবে গত কুরবানি ঈদে  ‘উৎসব’ সিনেমা দিয়ে দর্শকের সঙ্গে আছেন তিনি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। ফ্যামিলি ড্রামা ঘরানার এই সিনেমায় অপির অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit