মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

‘এ ঘটনার পর কাজ করতে গিয়ে মনের জোর আরও পেয়েছি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ভৌতিক ঘরানার সিনেমা ‘১৯২০’-এর হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আদা শর্মার। এ সিনেমায় তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এর পরে একাধিক হিট সিনেমার অংশ হয়েছেন তিনি। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও আদা শর্মা বেশ সক্রিয়। ভক্ত-অনুরাগীদের মাঝে তার সাফল্য-ব্যর্থতা জানান দেন। সম্প্রতি এ অভিনেত্রী একটি দুর্ঘটনায় পড়েছিলেন। গুরুতর চোট লেগেছিল তার নাকে। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং সেটে গুরুতর আহত হন আদা শর্মা। মধ্যরাতে স্টান্টের মহড়া দিতে গিয়েই এমনটি হয়েছিল। চোট এতটাই গুরুতর যে, তার নাকে আঘাত লেগেছে। তবু কাজ থামাননি। একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদা শর্মা বলেন, ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে, সেই সময় একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম। তিনি বলেন, আইস প্যাক লাগিয়েছি। সেই সঙ্গে মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এ ঘটনার পর কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit