শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

‘হিজরি সপ্তাহ ১৪৪৭’ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র মহররম মাস ও ১৪৪৭ হিজরির নতুন বছরের সূচনার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মুসলিম ইউনিয়নের উদ্যোগে ‘নবীর হিজরত সপ্তাহ’-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই উপলক্ষে তারা একটি বার্ষিক কর্মসূচি ঘোষণা করেছে , যার মূল প্রতিপাদ্য :‘হিজরত ও আশুরার বার্ষিকীতে… গাজার আহবান পুনর্নবীকরণ হোক।’

এটি একটি অনন্য সুযোগ, যেখানে মুসলিম উম্মাহ ইতিহাসের দুটি মহান ঘটনা্ল্ল—নবী মুহাম্মদ (সা.) এর হিজরত এবং আশুরার দিন—স্মরণ করে। হিজরত ছিল ইসলামী দাওয়াত ও রাষ্ট্র গঠনের পথে এক গুরুত্বপূর্ণ মোড় এবং আশুরা ছিল সেই দিন, যেদিন আল্লাহ তাআলা মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন।

এই বার্ষিক উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ অবিচার, ধৈর্য, ত্যাগ ও বিজয়ের মূল শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। এ অনুপ্রেরণাই জাতিকে পুনর্জাগরণ করতে পারে এবং গাজা, ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের নির্যাতিত জনগণের পক্ষে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে। বিশেষ করে গাজা আজ অবরোধ, আগ্রাসন ও দখলদারির মধ্যে থেকেও যে দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তা বর্তমান মুসলিম বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত। হিজরি সপ্তাহের মূল আহবান হচ্ছে, হিজরতের শিক্ষাকে পুনরুজ্জীবিত করা, ঈমান-আকিদায় অটল থাকা, মজলুমদের সাহায্য-সমর্থন করা, জাতি গঠন ও ঐক্যের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নেওয়া।

এই সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম পণ্ডিত, আইনজীবী, দাঈ, চিন্তাবিদ ও ইসলামী প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাঁরা বিভিন্ন সভা, আলোচনা ও মিডিয়া কার্যক্রমের মাধ্যমে হিজরত ও আশুরার শিক্ষা আজকের বাস্তবতার সঙ্গে বিশেষত গাজা, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের অন্যান্য সংকটাপন্ন অঞ্চলের প্রেক্ষাপটে সংযুক্ত করছেন। ইউনিয়ন সব মুসলমানকে আহবান জানিয়েছে : আসুন, আমরা আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করি।

আসুন, আমাদের আত্মা ও জাতির মধ্যে হিজরতের চেতনা জাগিয়ে তুলি।

আসুন, গাজাকে আমাদের যুগের ‘মদিনা’ হিসেবে প্রতিষ্ঠা করি, যে মদিনা ছিল বিজয় ও মুক্তির আলোকবর্তিকা।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit