বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

খামেনিকে হত্যার জন্য খুঁজেছে ইসরায়েল, কিন্তু পায়নি: প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য বহুবার খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে, তাঁকে খুঁজে না পাওয়ায় হত্যার বাস্তব কোনো সুযোগ তৈরি হয়নি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সাক্ষাৎকারে কাৎজ বলেছেন, যদি সম্ভব হতো, তাহলে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় ভেস্তে গেছে সে পরিকল্পনা। ১২ দিনের যুদ্ধ শেষে গত মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। তবে, যুদ্ধবিরতি কার্যকরের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সতর্ক রয়েছেন খামেনি।

ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit