বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : তরুণ ও অভিজ্ঞর মিশ্রণে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সি বেভন জ্যাকবস। তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব অকল্যান্ড এসেসে খেলেন।

এদিকে গত নভেম্বরের পর আবারও কিউই দলে ডাক পেয়েছেন পেসার অ্যাডাম মিলনে। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দারুণ পারফর্ম করে আবারও নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরিতে পড়া কিউই পেসার ম্যাট হেনরিও দলে ফিরেছেন।

মিচেল স্যান্টনারের নেতৃত্বে কিউই দলে পরিচিত সকল ক্রিকেটারই জায়গা পেয়েছেন। বড় খেলোয়াড়দের মধ্যে দলে জায়গা হয়নি কেন উইলিয়ামসনের।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

মিচ স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি।  

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit