রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংকট সমাধানে একমাত্র পথ হলো সংলাপ ও রাজনৈতিক আলোচনা। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ সংযম দেখাবে।

তিনি আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই, যেন তারা রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে। সেনা অভিযান কখনোই শান্তি আনতে পারে না; সমস্যা সমাধানের সঠিক পথ হচ্ছে সংলাপ ও আলোচনা।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ভোর ৪টায়। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit