রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মোসাদের আরও ছয় গুপ্তচর আটক করল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে আরও ছয়জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে হামেদান প্রদেশে তাদের আটক করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপোর বলেছেন, হামেদান, রেজান ও নাহাভান্দ থেকে ‘বিশ্বাসঘাতকদের’ আটক করা হয়েছে।

আলী আকবর করিমপোর আরও বলেন, তারা অনলাইনে বিভিন্ন জনকে লক্ষ্যবস্তু করে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, ইরানের শাসনব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৩ জুন ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান বেশ কয়েকজনকে আটক করেছে। এরই মধ্যে গুপ্তচরবৃত্তির দায়ে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সূত্র: মেহের নিউজমিডল ইস্ট আই

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit