বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

বিয়ের জন্য ঋণ, যারা করতে পারবেন আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্বপ্নের বিয়ে মানেই বিশাল খরচের বোঝা। অনেক তরুণ-তরুণীর কাছেই এটি একটি বড় চিন্তার বিষয়। তবে সুখবর হলো, দেশের বেশ কিছু ব্যাংক এখন আপনার বিয়ের স্বপ্ন পূরণে পাশে দাঁড়াচ্ছে বিশেষ ঋণ সুবিধা নিয়ে। ব্যক্তিগত ঋণের আওতায় এই ‘বিয়ের ঋণ’ এখন সহজলভ্য, যা আপনাকে আপনার পছন্দের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সাহায্য করতে পারে। 

জামানত ছাড়াই দেওয়া হবে এই ঋণ। বিয়ের জন্য ২৫ হাজার টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। এই ঋণ পরিশোধে সময় পাবেন সর্বোচ্চ ৫ বছর। তবে কিস্তির সংখ্যা বাড়ালে সুদের পরিমাণও বেড়ে যাবে।

ব্যাংগুলোর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইউসিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইত্যাদি। এ ছাড়া বেশির ভাগ ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ সুবিধায় বিবাহ ঋণ নেওয়া যায়।

 কারা পাবেন এই সুযোগ?

চাকরিজীবীরাই এই ঋণ নিতে পারবেন। স্থায়ী চাকরি, ভালো আয় হলে অগ্রাধিকার দিবে ব্যাংক। বয়স, চাকরির অভিজ্ঞতা ও আর্থিক লেনদেন ইতিহাস বিবেচনা করে অন্য পেশাজীবী (যেমন: চিকিৎসক, শিক্ষক) এরাও আবেদন করতে পারবেন।

যা যা লাগবে ঋণ পেতে

বিয়ের জন্য ঋণ পেতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, চাকরির প্রমাণপত্র (যেমন আইডি কার্ড, নিয়োগপত্র), সর্বশেষ ৩ থেকে ৬ মাসের পে-স্লিপ, ব্যাংক হিসাবের বিবরণী, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ এবং কিছু ক্ষেত্রে অনাপত্তি সনদ (এনওসি) প্রয়োজন হয়।

বিয়ের ঋণের জন্য আবেদন করতে বিয়ের কার্ড, চিকিৎসার কাগজ বা ভ্রমণ পরিকল্পনার কপি দিতে হতে পারে। এর সঙ্গে বর বা কনের সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি চাইতে পারে ব্যাংক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit