বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইসরায়েলে ইরানের নতুন হামলা, ৩৫ মিনিট বাজল সাইরেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র নতুন ধাপ শুরু করেছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় সোমবার দুপুরে আবারও হামলা চালিয়েছে তেহরান। ইরানের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ এই হামলা শুরু হয়। এতে নতুন প্রজন্মের একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী ইহুদিবাদী শাসনের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রির ২১তম ধাপ শুরু করা হয়েছে।

এই দফায় কঠিন ও তরল জ্বালানি চালিত উভয় ধরনের ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ধাপে প্রথমবারের মতো বহু-ওয়ারহেডযুক্ত খেয়বার (কাদর-এইচ) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যা অধিকতর নির্ভুলতা ও ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন।

ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত অঞ্চল জুড়ে কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই হামলা চালানো হয়। আইরজিসি তাদের বিবৃতিতে বলেছে, এই নতুন বিশেষ কৌশল শত্রুদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে বাজিমাত করছে।

তারা আরও যোগ করেছে, যুদ্ধ অভিযান এক মুহূর্তের জন্যও থামবে না। যা অধিকৃত অঞ্চলের দখলদারদের একটানা সাইরেন, পলায়ন, এবং আশ্রয় গ্রহণের সম্মুখীন করবে।

কিছু ইসরায়েলি গণমাধ্যম সোমবার শক্তিশালী বিস্ফোরণের কারণে বিভিন্ন শহরের রাস্তায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছে। যার ফলে বসতি স্থাপনকারীরা আবারও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে বাধ্য হয়েছে।

খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো অধিকৃত অঞ্চল জুড়ে ৩৫ মিনিট ধরে বিমান হামলার সাইরেন বেজেছে। আরও একবার, ইসরায়েলের বহু-স্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নতুন প্রজন্মের ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে।

সূত্র: প্রেস টিভি

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit