মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দুর্গাপুরে আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প। ওই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোর দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করতে যুবদের করণীয় বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড এম্বেসির হেড অফ কো-অপারেশন করিন আলেকজান্ড্রা, এম্বেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তর সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, নাগরিক প্লাটফর্মের আহবায়ক হারাধন সাহা প্রমুখ।

বক্তারা, সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুবশক্তি, বাল্যবিয়ে ও মাদক নির্মুল, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়ন জোরারোপ করে তুলতে, উপজেলা প্রশাসন সহ নিজ নিজ অবস্থান থেকে যুব ফোরামের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেন।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit