বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ফের রিমান্ডে আনিসুল, সালমান, শাহজাহান, মনিরুল ও সোহায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : পতিত শেখ হাসিনার মন্ত্রীপরিষদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক ও রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে পৃথক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২৩ জুন) এ আদেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় করা সাযেদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে সোহায়েলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর বাইরে যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে মনিরুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর বাইরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১২ মামলায় ৬৩ দিনের রিমান্ড ও আনিসুল হকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit