রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও ‘বিবাহ’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে জানান, তিনি ও তাঁর স্বামী সঞ্জীব শেঠ আলাদা হয়ে গেছেন।

এক আবেগঘন পোস্টে লতা লেখেন, ‘দীর্ঘদিন নীরব থাকার পর জানাচ্ছি, আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছি। আমাদের সন্তান আরভের জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তবে সবার কাছে অনুরোধ, দয়া করে আমার এবং আমার পরিবারের মানসিক শান্তি রক্ষায় এ বিষয়ে প্রশ্ন করা বা যোগাযোগ না করার অনুরোধ জানাচ্ছি।’

২০০৯ সালে বিয়ে করেন লতা ও সঞ্জীব। তার আগেই ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে অক্ষরার (হিনা খানের চরিত্র) বাবা-মায়ের ভূমিকায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে গড়ে ওঠে তাঁদের সম্পর্ক। বিয়ের পর তাঁদের একমাত্র সন্তান আরভ।

তবে সঞ্জীব শেঠের এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৩ সালে অভিনেত্রী রেশম টিপনিসকে বিয়ে করেছিলেন তিনি। সে সংসার ভেঙে যায় ২০০৪ সালে। রেশম ও সঞ্জীবের দুটি সন্তান ঋষিকা ও মানব।

টেলিভিশন ছাড়াও বলিউডের ‘ইশক ভিশক’, ‘বিবাহ’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন লতা সাবরেওয়াল। এছাড়া ‘ইশক মে মারজাওয়ান’, ‘ঘর এক স্বপ্না’, ‘নাগিন’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে ছিলেন তিনি। তবে ২০২১ সালে নিয়মিত টেলিভিশন কাজ থেকে সরে আসেন এ অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit