সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

গাজা থেকে তিন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে তিন ইসরাইলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএন-এর। তিন বন্দির মধ্যে একজন সৈনিক শাই লেভিনসন এবং অপর দুজন বেসামরিক নাগরিক ওফরা কাইদার ও ইয়োনাতান সামেরানো। ইসরাইল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) এবং আইডিএফ-এর একটি বিশেষ অভিযানে শনিবার গাজা উপত্যকা থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, বেসামরিক নাগরিকদের একজন ৭১ বছর বয়সী ওফরা কাইদার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। তার মৃতদেহ গাজায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই রাখা হয়েছিল। তার স্বামীও সেই হামলায় নিহত হন। আরেক বেসামরিক নাগরিক ২১ বছর বয়সী ইয়োনাতান সামেরানো তেল আবিবের বাসিন্দা। নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যাওয়ার সময় হামাসের হামলায় নিহত হন তিনি। পরে তার মরদেহও গাজায় নিয়ে যাওয়া হয়।

আর সৈনিক শাই লেভিনসন ইসরাইল এবং জার্মানির একজন দ্বৈত নাগরিক। আইডিএফ-এর এই ট্যাঙ্ক কমান্ডারও ৭ অক্টোবরের সংঘর্ষে নিহত হন বলে আইএস-আইডিএফ এর যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit