মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ওয়াসিমের রেকর্ড কেড়ে নিলেন বুমরাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : হেডিংলিতে চলমান ইংল্যান্ড-ভারত টেস্টে দাপট দেখাচ্ছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। উইকেট তুলতে বাকিরা যেখানে খাবি খাচ্ছেন সেখানে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করছেন এই ভারতীয় পেসার। ইংলিশদের প্রথম ৩ উইকেটের তিনটিই পকেটে পুরেছেন এই পেসার। কেড়ে নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের রেকর্ড।

ইংল্যান্ডের দুই সেঞ্চুরির দিনে নজর কেড়েছেন বুমরাহ। ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড। হয়েছেন এশিয়ান বোলারদের মধ্যে সেরা। এশিয়ার বাইরে ক্রিকেটের চার পরাশক্তির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিপক্ষে এতদিন এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ওয়াসিম আকরামের। গতকাল ৩ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেছেন বুমরাহ। টেস্টের মাত্র ৬০ ইনিংসে ১৪৮ উইকেট শিকার করলেন তিনি। যা এতদিন ছিল ওয়াসিমের ১৪৬।

এর আগে, হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুভমান গিল (১৪৭) ও সহ-অধিনায়ক পান্ত (১৩৪) রানে ভর করে ভারতের ইনিংস থেমেছে ৪৭১-তে। যার জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯।

চার পরাশক্তির বিপক্ষে এশিয়ান বোলারদের সর্বোচ্চ টেস্ট উইকেট

জাসপ্রিত বুমরাহ – ১৪৭*

ওয়াসিম আকরাম – ১৪৬

অনিল কুম্বলে – ১৪১ 

ইশান্ত শর্মা – ১৩০ 

মোহাম্মেদ শামি – ১২৩

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit