সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

‌‘জয় ইরানেরই হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নবম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে এরদোয়ান স্পষ্টভাষায় বলেছেন, তিনি আশাবাদী যে জয় ইরানেরই হবে।

প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনার ঠিক আগেই ইসরায়েলের হামলাগুলো আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে। তার মতে, এটি প্রমাণ করে যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না।

তিনি আরও অভিযোগ করেন যে, গত শুক্রবার, ১৩ই জুন, ইসরায়েল যখন প্রথম হামলা চালায়, তখনও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী নন।

ওআইসি বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতি এরদোয়ান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি ইসরায়েলের বিষাক্ত কথায় কান না দিয়ে একটি বৃহত্তর সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ইসরায়েলের উপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: মেহের নিউজ

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit