মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দৌলতপুরে স্কুল শিক্ষক হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান রিমেলের ওপর হামলাকারী আসামী কে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা প্রেস ক্লাবের সামনে শিক্ষক মেহেদী হাসান রিমেলকে হত্যা চেষ্টার আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে এ মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষক ও ছাত্র-জনতা ও এলাকাবাসী।

জানাযায়, প্রতিপক্ষ আসামি সাদীপুর গ্রামের আব্দুল্লাহ আল ইলিয়াস রিপন গত ৬ জুন রিমেলকে দেখে তাকে খুন করার উদ্দেশ্যে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে, শিক্ষক রিমেল হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার দুই হাতে কব্জি ও তালু মারাত্মকভাবে রক্তাত্ব জখম হয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে রিমেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর- ১৬। মামলার প্রায় ১৫ দিন পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রিমেলের পরিবার জানায়, মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষকের ওপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাকাসী এ মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন, আক্তার আলি, রাসেল লস্কর, মাসুদ পারভেজ ও পল্টু খন্দকার প্রমূখ।

এসময় বক্তারা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছেনা, বরং বাদীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, বক্তারা জানান, এ বিষয়ে প্রসাশন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit