সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলার পর থেকে অন্তত ৪৩০ জন নিহত : ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত। এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ৫০০ জন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো।

এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা নবম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

সূত্র : বিবিসি।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit