রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

কাঁচা চামড়া রফতানি করলে স্থানীয় শিল্পে ক্ষতির শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : দেশে উপযুক্ত দাম মেলে না- এমন দাবিকে সামনে রেখে এবার ঢালাওভাবে ওয়েট ব্লু করা চামড়ার পাশাপাশি প্রথমবারের মতো অনুমোদন দেয়া হয় লবণযুক্ত কাঁচা চামড়া রফতানির। লবণযুক্ত কাঁচা চামড়া রফতানি করা হলে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় শিল্প। কাঁচামাল আর কর্মসংস্থানের সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা।

চামড়া সংগ্রহকালে গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগই সুফল নিয়ে আসবে না বলে দাবি ববিন লেদারের স্বত্বাধিকারী ইকবালের। চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ কোটি ডলারের চামড়া রফতানি হয়েছে। যা গত বছরের প্রথম ১১ মাসের তুলনায় ৭ শতাংশ কম। আর এক দশকে তিন ভাগের এক ভাগে নেমেছে এ খাতের রফতানি আয়। ২০১৪ সালে চামড়া রফতানি থেকে আয় এসেছিল ৩৯ কোটি ডলার। ২০২৩ সালে যা নেমে এসেছে প্রায় ১৩ কোটি ডলারে।

এ অবস্থায় ওয়েট-ব্লু ও লবণযুক্ত চামড়া রফতানির সিদ্ধান্তে আরও চাপে পড়তে পারে চামড়া শিল্পের বাজার। এমন শঙ্কা বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ)। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ‘রফতানির জন্য যথেষ্ট যতন্ত্রপাতি, ওয়ার হাউস, ফ্রিজিং ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এখানে কোনো ব্যবসায়ী প্রস্তুত না।’
 
বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘রফতানি ছাড়াও আমাদের অভ্যন্তরীণ বিশাল বড় মার্কেট রয়েছে। প্রায় ৩০ শতাংশ চামড়া আমরা এখানে সরবরাহ করে থাকি। এ অবস্থায় ওয়েট ব্লু এবং কাঁচা চামড়া রফতানি করলে এই শিল্প ধংসের মুখে পড়বে।’ তবে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় প্রক্রিয়াজাত চামড়ার রফতানি বাজারও ক্রমেই কমছে বলে দাবি তাদের।

ওয়েট ব্লু, লবণযুক্ত বা প্রক্রিয়াজাত চামড়া- যেভাবেই হোক চামড়া শিল্পের রফতানি আয় বাড়াতে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার- সিইটিপিকে পুরোপুরি কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার যদি একটা ইতিবাচক পদক্ষেপ এই ম্যানুফেকচারিং খাতের জন্য রাখতে চায়, তাহলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ সমস্যার সমাধান সম্ভব।’ বহুমুখী সংকটের বৃত্তে আটকে পড়া চামড়া খাতকে টেনে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ এই অর্থনীতিবিদের।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit