বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে হেরে অঘটনের স্বীকার পিএসজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (২০ জুন) সকালে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বোতাফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন ইগোর জেসুস।  পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও একটি গোল আদায় করতে পারল না পিএসজির ফুটবলাররা। অপরদিকে ম্যাচে খুব একটা সুযোগ পায়নি বোতাফোগো। তাতেই বাজিমাত করে তারা।

ম্যাচের ৩৬তম মিনিটে সাভারিনোর পাস থেকে গোল করে বোতাফোগোকে এগিয়ে দেন ইগোর জেসুস। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। এরপর পুরো ম্যাচে বলার মতো কোনো সুযোগই পায়নি ব্রাজিলের ক্লাবটি। তবে ডিফেন্সে ছিল তারা দৃঢ়। যার কারণে গোল হজম করেনি তারা।

এদিকে ম্যাচে ৭৫ শতাংশ বল দখল এবং ১৬টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন রামোস, দুয়েরা। ফলে আসরের প্রথম হারের মুখ দেখল পিএসজি। এর আগে গ্রুপ বি’র ম্যাচে সিয়াটেলকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিমিওনের দল। অ্যাতলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন পাবলো ব্যারিওস, বাকি গোলটি এসেছে অ্যাক্সেল উইটসেলের পা থেকে।

এদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের জয়ে গ্রুপ বি’র পয়েন্ট টেবিল জমে উঠেছে। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত বোতাফোগোর। এদিকে অ্যাতলেটিকো ও পিএসজি একটি করে জয় পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে পিএসজি এবং তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে অবস্থান করছে সিয়াটেল।   

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit