বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

হাসান-লিটনের জাদুতে আরও এক উইকেট, লিডের আশা দেখছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : দিনের তৃতীয় ওভারে নাঈম হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেটটা। সে ভালো শুরুটা ধরে রাখার দায় ছিল দলের। সেটা করলেন হাসান মাহমুদ। ফেরালেন কুশল মেন্ডিসকে। তাতে লিডের আশা ক্রমেই বাড়ছে বাংলাদেশের। তবে এ উইকেটে হাসান মাহমুদের চেয়ে বেশি কৃতিত্ব লিটন দাসেরই। হাসান বলটা করেছিলেন লেগ স্টাম্পে। কুশল তা ফ্লিক করে রান বের করতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি ঠিকঠাক।

ডেলিভারিটা তার ব্যাট আলতো ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বলের মুভমেন্ট বুঝতে পেরে লিটন বাম পাশে ঝাঁপিয়ে পড়ে নিয়েছেন দারুণ এক ক্যাচ। আর তাতেই শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন হলো। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ পেয়ে গেল তাদের দ্বিতীয় উইকেটের দেখা।

শ্রীলঙ্কা দিনটা শুরু করেছিল ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে। এরপর দিনের শুরুর ৮ ওভারে বাংলাদেশ পেয়ে গেছে দুই উইকেটের দেখা। আর তাতে লিডের আশা ভালোভাবেই বেড়ে গেছে দলের। দুই দলের রানের পার্থক্য এখনও ১০৯, শ্রীলঙ্কার হাতে আছে আর ৪ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit