মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কাজানের মঞ্চে সৌমিকের শর্টফিল্ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৪ Time View

বিনোদন ডেস্ক : রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

‘দরবার শরীফ’ প্রযোজিত এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুরস্ক ও চীনের আরও ৯টি সিনেমা।

শর্টফিল্মটির পটভূমি সম্পর্কে নির্মাতা সৌমিক বলেন, এই সিনেমায় আছে আমার শৈশবের স্মৃতি। যশোরের ঝিকরগাছা এলাকায় বেড়ে ওঠা আমার জীবনের নানা অনুভূতি, সংকট ও সৌন্দর্যকে রূপকথার মতো একটি গল্পে বুনেছি। সিনেমাটিতে উঠে এসেছে যশোরের ল্যান্ডস্কেপ, গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ।

ছবির প্রযোজক যুবরাজ শামীম বলেন, আমি বিচ্ছিন্ন মানুষ। তেমন কারও সঙ্গে যোগাযোগ নেই। মোবাইল ফোন দিয়ে করা সৌমিকের কিছু কাজ দেখে আমি মুগ্ধ হই। নিজ থেকেই তার এই ছবির প্রযোজনায় আগ্রহী হই। ছবিটি কাজানে মনোনীত হওয়া নিঃসন্দেহে তরুণ নির্মাতার জন্য দারুণ অনুপ্রেরণা।

ছবির পোস্টার

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এ অভিনয় করেছেন নবাগত শিশুশিল্পী মানিক দাস, এস কে শাহরিয়ার হাবীব ও এম ডি শাহীন হোসেন। সিনেমার সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীই প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং গল্প রচনার কাজও করেছেন সৌমিক নিজে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit