সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন রাজধানীতে ভূমিকম্প অনুভূত নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

উলিপুরে ইউপি সদস্যর বিরুদ্ধে চেয়ারম্যানের কাগজপত্র লুট করার অভিযোগ

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৮ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙ্গে চেয়ারম্যানের প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যর রফিকুল ইসলামের বিরুদ্ধে। আ’লীগ দলীয় চেয়ারম্যানকে গ্রেপ্তার ও প্রাণনাশের ভয় দেখিয়ে ওই ইউপি সদস্য স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় তাকে (চেয়ারম্যান) পরিষদ ছাড়া করা হয় বলে তিনি দাবী করেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ও উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক মাস পূর্বে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতাদের সহযোগিতায় পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান হন। পরে আমি কারাভোগ করে জামিনে বেড়িয়ে আসি। এরপর থেকে পরিষদে গেলে আমাকে পুনরায় পুলিশ দিয়ে হেনস্থার ভয় দেখানোসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে।

বিএনপি নেতাদের ভয়ে আমি বাড়িতে থেকে পরিষদের যাবতীয় কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করলেও তারা আমাকে পরিষদের কাগজে কলমে অনুপস্থিত দেখিয়ে আসছেন। পরিষদে গেলে গ্রেপ্তারের ভয় এবং বাড়িতে থাকলে অনপুস্থিত, এই হলো আমার পরিস্থিতি। তিনি আরও বলেন, গত ১৬ জুন বিকালে রফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি-যুবদলের নেতারা পরিষদের ঢুকে আমার কক্ষের তালা ভেঙ্গে টিআর-কাবিখার ফাইল সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি লুট করে নিয়ে যায় এবং কক্ষে আলাদা একটি তালা লাগিয়ে দেয়।

তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলতে পারেন। বিষয়টি আমি জানতে পেয়ে ইউএনও মহোদয়কে অবগত করি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানে সাথে তবকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জাকির হোসেন ছাড়া পরিষদের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানের কক্ষের তালা ভাঙ্গা বা কাগজপত্র নেয়ার কোনো ঘটনা ঘটেনি।

চেয়ারম্যানকে বিভিন্ন হুমকি ধামকির বিষয়ে তিনি বলেন, তিনি যে অভিযোগ গুলো করেছেন এগুলো সত্য নয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিরপরাধ কোন ব্যক্তিকে পুলিশ কখনো আটক করেনা। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধীদের গ্রেফতার করা হয়। তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে পূর্বে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া হয়রানীর বিষয়টি সঠিক নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit