সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে প্রমাণ নেই: আইএইএ মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান গ্রোসি। তিনি বলেন, আমাদের সংস্থার কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

সাক্ষাৎকারে গ্রোসি বলেন, আমরা ইরানে এমন কোনো উপাদান খুঁজে পাইনি যা নির্দেশ করে যে তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে। আমাদের পর্যবেক্ষক দল এমন কিছু দেখতে পায়নি যা আমাদের এ কথা বলার সুযোগ দেয় যে কোথাও কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদনের কাজ চলছে।

গ্রোসির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন আইএইএর বোর্ড অব গভর্নরস মাত্র এক সপ্তাহ আগে ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা প্রতিশ্রুতি লঙ্ঘনের দায়ে ‘নন-কমপ্লায়েন্ট’ ঘোষণা করেছে। বোর্ড জানায়, ইরান একাধিকবার তাদের গোপন পারমাণবিক উপকরণ ও কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে, সংস্থার তদন্তে যেসব অনাবিষ্কৃত স্থানে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতেও ইরান ব্যর্থ হয়েছে।

গ্রোসি একদিকে যেমন সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার প্রমাণ না থাকার কথা বলছেন, অন্যদিকে আইএইএর সাম্প্রতিক সিদ্ধান্ত ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। তেহরান অবশ্য এই অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit