রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর যে কারণে আর বিয়ে করেননি কারিশমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতের প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ২০০৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। সংসারে আসে দুই সন্তানও। কিন্তু টিকেনি সেই সম্পর্ক। বিবাহবিচ্ছেদের পর কারিশমা নিজেকে শুধুই সন্তানদের দেখভাল ও ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখেন।

তবে সঞ্জয়ের মৃত্যুর পরে (১২ জুন) অনেকেই জানতে চান, কারিশমা কি দ্বিতীয়বার বিয়ের কথা ভেবেছিলেন? সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর কারিশমা আর কারো সঙ্গে গড়েননি কোনো প্রকাশ্য সম্পর্ক। এমনকি সঞ্জয়ের আগে অভিষেক বচ্চনের সঙ্গে তার বাগদান হয়েছিল ২০০২ সালে, তবে তা ভেঙে যায়। এক বছর পরেই তিনি বিয়ে করেন সঞ্জয়কে। এরপর অভিষেক বা সঞ্জয়ের পরে আর কারো সঙ্গে নাম জড়ায়নি কারিশমার। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন গোপনীয়।

২০২২ সালে ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী কারিশমাকে জিজ্ঞাসা করেন, তিনি কি আবার বিয়ে করবেন? উত্তরে কারিশমা সরাসরি কিছু না বলে শুধু লেখেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করছে’, সঙ্গে শেয়ার করেন একটি চিন্তামগ্ন ইমোজি। অনেকেই ধরে নিয়েছিলেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন। তবে এরপর আর এই বিষয়ে মুখ খোলেননি কারিশমা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit