শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম

কংস নদে ভাসছিল অজ্ঞান নারীর লাশ

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার কংস নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে ওই নারীর ভাসমান লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

তবে ওই নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বলেন, ওই নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ৯:২২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit