শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

গুলিবিদ্ধ হয়েও ৩ কারবারিকে গ্রেফতার, পুলিশের প্রশংসা করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ফকিরাপুল এলাকায় গুলিবিদ্ধ হয়েও নয় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করায় পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার পরেও তাঁরা তিনজনকে আটক করেছেন। মাদক ও গাড়ি জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাতে পল্টনে মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলিতে এএসআই আতিক হাসানের পেটে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর অস্ত্রোপচার করে গুলি বের করা হবে। কনস্টেবল সুজনের পায়ে গুলি লেগেছে। তাঁকে আজ রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরও তারা তিনজনকে আটক করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।’

পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে কথা উঠেছে। সন্ত্রাসীদের হাতে তো ভারী অস্ত্র ছিল—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহার হয় নাই। পিস্তল ব্যবহার হয়েছে।’পুলিশ যে অস্ত্র নিয়ে কাজ করছে তা জীবন রক্ষায় যথেষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, পুলিশের যে ধরনের অস্ত্র দরকার সেটা দিয়েই কাজ করবে। অপরাধীরা বেশি সুযোগ নিচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ, পুলিশ সাহসিকতার সঙ্গে গুলিবিদ্ধ হওয়ার পরও তাদের আটক করেছে।

পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit