মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত শিগগির: উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা। এখন ডেঙ্গুর সময়। যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কতদিন এভাবে চলবে- দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‌‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চপর্যায়ে থেকে।

এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি করপোরেশনগুলো কনসার্ন আছে। সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব। কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা নেব। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি।’তিনি বলেন, ‘এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।’

আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র।‌ নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানু হয়ে আছেন। সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না-এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এ সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে।

একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করব।’

কতদিনে সিদ্ধান্ত হবে- জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে।’গত সোমবার ও মঙ্গলবার ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড সচিবদের সঙ্গে বৈঠকের পর এবার নগর ভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে, ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আজও অবস্থান নিয়েছে সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ‘ঢাকাবাসী’র ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা।

বুধবার (১৫ জুন) ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করলেও দুপুর ১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের পরই নগর ভবন প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit