বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইরানে ‘আক্রমণ তীব্র’ করার নির্দেশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৯ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কার্টজ বলেন, বৃহস্পতিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পর তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শেয়ার করা এক বিবৃতিতে কার্টজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে বলেন, ‘কাপুরুষোচিত ইরানি একনায়ক তার সুরক্ষিত বাঙ্কারের ভেতরে বসে আছেন এবং ইসরাইলের হাসপাতাল এবং আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃতভাবে আক্রমণ চালাচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী এবং আমি ইসরাইলের দিকে আসা হুমকি দূর করতে এবং আয়াতুল্লাহদের শাসনকে অস্থিতিশীল করার জন্য ইরানের কৌশলগত লক্ষ্যবস্তু এবং তেহরানের সরকারি স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করার জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছি।’

এদিকে, ইসরাইলের হাসপাতালে হামলার কথা অস্বীকার করেছে ইরান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরাইলের সোরোকা হাসপাতালটির কাছের সামরিক অবকাঠামো লক্ষ করে হামলা চালিয়েছে তারা। তবে বিস্ফোরণের শকওয়েভে হাসপাতালটির ক্ষতি হয়েছে। 
বৃহস্পতিবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান-ইসরাইল। 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit