বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইরান-ইসরাইল সংঘাতে যেসব প্রভাব পড়তে পারে পাকিস্তানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ভূ-রাজনীতি, অর্থনীতি এবং সুরক্ষা ক্ষেত্রে ইরান-ইসরাইলের সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কেননা, ইরানের সঙ্গে নয়শ নয় কিলোমিটারের দীর্ঘ সীমান্ত ভাগ করছে পাকিস্তান। এর জন্য সংঘর্ষের পরিস্থিতিতে প্রায় সব চেক পয়েন্টই বন্ধ রেখেছে ইসলামাবাদ।

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে প্রায় নয়শ নয় কিলোমিটারের সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। সোমবার অনির্দিষ্টকালের জন্য ইরান-পাকিস্তান সীমান্ত পারাপারের একাধিক অঞ্চল বন্ধ করেছে পাকিস্তান। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের তাফতান এবং গাব-রিমদান ক্রসিং টি পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরত আনার জন্য খুলে রাখা হয়েছে। বুধবার শতাধিক ইরানবাসী পাকিস্তানি নাগরিক এই পথে নিজের দেশে ফেরত এসেছেন। 

পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে। বুধবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ইরান-ইসরাইল সংঘর্ষের মধ্যে এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

ইরান-পাকিস্তানের সম্পর্ক কেমন? 

সুন্নিপ্রধান পাকিস্তানের সঙ্গে শিয়া অধ্যুষিত ইরানের সম্পর্ক সরলরৈখিক নয়। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাবও আছে এই অঞ্চলে। বেলুচিস্তান লিবারেশান আর্মি দাবি করে পাকিস্তান অন্যায়ভাবে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। 

এই অবস্থায়, ইসরাইল-ইরানের যুদ্ধের প্রভাব খুব তাড়াতাড়ি পাকিস্তানের ওপর পরবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তান বিশেষজ্ঞ রাজা রুমি। 

ডয়চে ভেলেকে তিনি বলেন, পাকিস্তানকে নিরপেক্ষতা বজায় রেখে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। এই কাজ সহজ নয়। 

তেহরানে ইসলামী রাষ্ট্রের পতন ঘটলে তার প্রভাব পড়বে পাকিস্তানে। অন্যদিকে, বেলুচিস্তানের আন্দোলনের প্রভাব পরবে ইরান-পাকিস্তান সীমান্তে। 

লন্ডনের সুরক্ষা বিশেষজ্ঞ গফর হুসেন বলেন, ইরানের বালোচ অঞ্চলেও অসন্তোষ রয়েছে। তেহরানের পতন ঘটলে এই অঞ্চলেও স্বশাসনের দাবি উঠবে। 

রুমি বলেন, সীমান্ত নিশ্ছিদ্র রেখে ইরানের সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত পাকিস্তানের। 

অর্থনীতিতে প্রভাব 

হরমুজ প্রণালী সারা পৃথিবীতেই তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান সংলগ্ন এই অঞ্চলে যুদ্ধের প্রভাবে বাড়বে নিরাপত্তা বলয়। রুমির মতে, ক্রমে এই অঞ্চলে পড়তে পারে যুদ্ধের প্রভাব। তার সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে। বাড়তে পারে তেলের দামও। 

রুমি বলেন, সারা পৃথিবীর মতো পাকিস্তানেও এর সাংঘাতিক প্রভাব পরবে। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি, চলতি মুদ্রার মূল্যহ্রাস এবং অপর্যাপ্ত এনার্জি জনিত সমস্যাতে ভুগছে। 

সম্প্রদায়ের সংঘাত 

সুন্নিপ্রধান পাকিস্তানে ১৫ শতাংশ শিয়া জনগোষ্ঠী বাস করেন। রুমির মতে ইরানে যুদ্ধের কারণে শিয়া সম্প্রদায়ের মানুষ বিদ্বেষের শিকার হতে পারে। তিনি বলেন, যুদ্ধের ব্যাখ্যা যদি অভিসন্ধিমূলকভাবে ধর্ম এবং সম্প্রদায় দিয়ে উপস্থাপন করা শুরু হয়, তবে তার খুব খারাপ পরিণতি হবে।

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit