শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ৭ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জরুরি সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত ১৬ জুন একটি স্বাস্থ্যবিধি প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার সাতটি নির্দেশনা–
১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা–সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক ‘মাস্ক পরিধান’ করতে হবে।
২. এইচএসসি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে ‘হ্যান্ড স্যানিটাইজার’ রাখতে হবে।
৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪. এইচএসসি পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভেতরে মশকনিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে।
৫. এইচএসসি পরীক্ষা কক্ষের আসনবিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।
৬. প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।

এ অবস্থায় শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৫, /বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit