সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সচিবালয়ে আবারও কর্মচারীদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : সচিবালয়ে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা বুধবার (১৮ জুন) আবারও বিক্ষোভ করেছেন। কর্মচারীরা জানিয়েছেন, তাঁরা এখন কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছেন।

সকালে সচিবালয়ের ভেতরে ছয় নম্বর ভবনের নিচে কর্মচারীরা মিছিলসহ অবস্থান নেন। তাঁরা ‘অধ্যাদেশ বাতিল কর’, ‘কর্মচারী বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে একটি প্রতিনিধিদল সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের কাছে স্মারকলিপি প্রদান করে।

আন্দোলনকারী কর্মচারীরা বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে নয়, তবে আমাদের চাকরি ও অধিকার রক্ষার স্বার্থে লড়াই করছি। এখন আর শুধু স্মারকলিপি নয়, প্রয়োজনে সচিবালয়ের ভেতরেই অনশন বা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে হবে।’

এর আগেও তাঁরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনও তাঁদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

ঈদুল আজহার আগ থেকেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আন্দোলনকারী এক কর্মচারী বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাই আগামীকাল বৃহষ্পতিবার আবারও সচিবালয়ে আমরা জড়ো হব এবং সেখান থেকেই কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৫, /রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit