বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

১৩ ছক্কায় ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া শতক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : এমএলসি’তে বাংলাদেশ সময় বুধবার (১৮ জুন) মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম ও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ম্যাক্সওয়েলের ৪৯ বলে ১০৬ রানে ভর করে ৫ উইকেটে ২০৮ রানের পুঁজি পায় ওয়াশিংটন। জবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লস অ্যাঞ্জেলেসের ইনিংস।

১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়াশিংটন। তবে ম্যাক্সওয়েল নামার পর বুঝার উপায় ছিল না ইনিংসের শুরুতে বিপদে পড়েছিল তারা। ইনিংসের শুরুতে গ্লেন ম্যাক্সওয়েল বেশ ধুঁকেছেন। মাঝে খানিকটা সময় নিয়ে নিজেকে সেট করেন। এরপর শুরু হয় তাণ্ডব। 

৩০ বলে করেন ফিফটি। পরের পঞ্চাশ রান করেছেন মাত্র ১৮ বলে। ম্যাক্সওয়েল তার ইনিংসে ২টি চারের পাশাপাশি হাঁকান ১৩টি ছক্কা। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাক্সওয়েলের অষ্টম সেঞ্চুরি। টি-টোয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা যৌথভাবে চারে এসেছেন ম্যাক্সি। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জশ বাটলার, মিচেল ক্লিনগার ও রোহিত শর্মার ঝুলিতে আটটি করে সেঞ্চুরি। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২২টি সেঞ্চুরি ক্রিস গেইলের দখলে।

বল হাতে ওয়াশিংটন ফ্রিডম ছিল দুর্দান্ত। এদিন বল করেননি ম্যাক্সওয়েল। বোলিংয়ের দায়িত্বটা সেরেছেন জ্যাক এডওয়ার্ডস, মিচেল ওয়েন এবং সৌরভ নেত্রভালকার। এডওয়ার্ডস এবং ওয়েন ৩টি উইকেট পেয়েছেন। আর নেত্রভালকারের ঝুলিতে গেছে ২ উইকেট। রেকর্ডগড়ে শতক করায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ম্যাক্সওয়েলের হাতেই।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit